আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুক্তরাষ্ট্রকে ১৪ দফা শান্তি পরিকল্পনা দিয়েছে। ইরানের পাঠানো এই শান্তি প্রস্তাবটি শিগগির পর্যালোচনার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে প্রস্তাবটি গৃহীত হওয়ার সম্ভাবনা নিয়ে তিনি সংশয় প্রকাশ করেছেন।
শনিবার (২ মে) ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যাল’-এ দেওয়া এক পোস্টে এ তথ্য জানান।
শান্তি প্রস্তাবনা বিষয়ে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি শিগগিরই ইরানের প্রস্তাব বিবেচনা করবেন। যদিও তিনি মনে করছেন যে সব প্রস্তাবনা দেওয়া হয়েছে সেগুলো গ্রহণযোগ্য না।
ইরান জানিয়েছে, তারা যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার জন্য মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের কাছে একটি পরিকল্পনা পেশ করেছে। এখন যুক্তরাষ্ট্রকে সিদ্ধান্ত নিতে হবে সংঘাতের পথ বেছে নেবে নাকি কূটনীতিকভাবে সমাধান করবে।



















































