300X70
বুধবার , ১৪ জানুয়ারি ২০২৬ | ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ১৪, ২০২৬ ১০:৪০ পূর্বাহ্ণ

বাঙলা প্রতিদিন প্রতিবেদক:
আগামী ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে ভুয়া তথ্য ও বিভ্রান্তি মোকাবিলায় জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের সহায়তা চেয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। এ বিষয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্কের সঙ্গে আজ (মঙ্গলবার, ১৩ জানুয়ারি) টেলিফোনে কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নির্বাচনি স্বচ্ছতা বজায় রাখতে এবং গুজবের চ্যালেঞ্জ মোকাবিলায় জাতিসংঘ বাংলাদেশের পাশে থাকবে। তুর্ক স্পষ্ট করে বলেছেন, যা প্রয়োজন তারা ঠিক তাই করবেন।

ফোনালাপের শুরুতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আসন্ন নির্বাচনকে ঘিরে দেশি ও বিদেশি গণমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি ভলকার তুর্ককে বলেন, নির্বাচনকে কেন্দ্র করে বর্তমানে ভুয়া তথ্যের সয়লাব হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পরিকল্পিতভাবে মিথ্যা খবর ও গুজব ছড়িয়ে দেওয়া হচ্ছে।

এই পরিস্থিতি নির্বাচনের সুষ্ঠু পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে বলে সরকার আশঙ্কা করছে। এর জবাবে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার বলেন যে, তারা এই ক্রমবর্ধমান চ্যালেঞ্জ সম্পর্কে অবগত আছেন এবং এই মোকাবিলায় বাংলাদেশকে সব ধরনের সহায়তা দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

নির্বাচনি প্রস্তুতির পাশাপাশি দুই নেতার আলোচনায় জাতীয় প্রাতিষ্ঠানিক সংস্কার, আসন্ন গণভোট এবং গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কার্যক্রমের অগ্রগতিও স্থান পেয়েছে। ভলকার তুর্ক গুমের ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে একটি স্বাধীন ও শক্তিশালী জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) গঠনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

প্রধান উপদেষ্টা এই গুরুত্ব স্বীকার করে জানান যে, ইতিমধ্যে ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ’ জারি করা হয়েছে। তিনি আরও আশ্বস্ত করেন যে, আগামী নির্বাচনের আগেই একটি দক্ষ ও নতুন কমিশন পুনর্গঠন করা হবে এবং বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব ছাড়ার আগেই এই প্রক্রিয়া সম্পন্ন করবে।

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার গত দেড় বছরে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গৃহীত বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, তার দপ্তর গুম-সংক্রান্ত তদন্ত কমিশনের কাজে শুরু থেকেই সহযোগিতা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও এই ধরনের কারিগরি সহায়তা অব্যাহত থাকবে।

বৈশ্বিক ভূ-রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষাপটে বাংলাদেশের এই গণতান্ত্রিক উত্তরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। এই সহযোগিতার ফলে ১২ ফেব্রুয়ারির নির্বাচন আরও বেশি বিশ্বাসযোগ্য ও কলঙ্কমুক্ত হবে বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ঢাকা মহানগরের বিভিন্ন জায়গায় অভিযানে গাঁজা, হেরোইন, ইয়াবাসহ আটক ১২ জন
এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের নেফ্রোলজি বিভাগের নতুন ডক্টর ডা. শওকত আজাদ
গণমাধ্যমের স্বাধীনতায় সরকার হস্তক্ষেপ করে না : তথ্য প্রতিমন্ত্রী
জাহাজ পুনঃপ্রক্রিয়াজাতকরণ খাতেবিনিয়োগ ও প্রযুক্তি সহযোগিতায় আগ্রহী জাপানের মিতসুই

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জামিন পেলেন নাসির-তামিমা

পশ্চিমারা নিজের মাথায় নিজেরাই গুলি চালাচ্ছে: রাশিয়া

চাঁপাইনবাবগঞ্জের পাগলা নদীতে ডুবে এক স্কুল ছাত্রীর মৃত্যু

উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণে নিহত বেড়ে ২

সরকারি-বেসরকারি সকল কাঁচা বাজার নিয়ন্ত্রণ করা হবে : ঢাদসিক সিইও ফরিদ আহাম্মদ

১৫ অক্টোবর থেকে তিন মেয়াদের মোবাইলফোনের ডাটা অফার থাকছে : টেলিযোগাযোগ মন্ত্রী

বৈশাখের আনন্দ দ্বিগুণ করতে দারাজ নিয়ে এসেছে ‘বৈশাখী মেলা, ১৪২৮’ ক্যাম্পেইন

সাংবাদিক নাদিম হত্যা স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি : ডুজা

রোহিঙ্গা সংকট সমাধানে ৭ দফা প্রস্তাব প্রধান উপদেষ্টার

নির্বাচিত সরকারে থাকা নিয়ে যা বললেন অধ্যাপক ইউনূস