300X70
শনিবার , ২৮ জানুয়ারি ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

বিএনপির গণজোয়ারে ভাটার টান পড়েছে: কাদের

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
জানুয়ারি ২৮, ২০২৩ ২:২৭ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মির্জা ফখরুল, কাজ নেই, শুধু কথা। আমরা কাজ করছি, বাধ্য হয়ে তাদের কথার জবাব দিচ্ছি।

তারা একতরফা কথা বলবে, বিষোদগার করবে, আমরা কি চুপচাপ বসে থাকব? এত লাফালাফি, এত লোটাকম্বল, এত কাঁথাবালিশ, পাতিলে-পাতিলে খিচুড়ি রান্না, ৭ দিন ধরে সমাবেশস্থলে শুয়ে পড়ে। কোথায় গেল সে দিন, কোথায় গেল গণঅভ্যুত্থান, কোথায় এখন গণজোয়ার? গণ জোয়ারে এখন ভাটার টান।

শনিবার (২৮ জানুয়ারি) ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও সমাবেশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির এই অনুষ্ঠান পদযাত্রা নয়, পেছন যাত্রা। এটা বিএনপির মরণযাত্রা। আগামী নির্বাচনেও তাদের মরণযাত্রা হবে। রাজনৈতিক মরণ।

নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ডাক দিলেই চলে আসবেন। রাজপথে আছি, ছিলাম, থাকব। আমরা মানুষের সঙ্গে ছিলাম। বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা আওয়ামী লীগের ৭০ বছরের ইতিহাস মানুষের পাশে থাকার ইতিহাস। জিতলেও আছি, হারলেও আছি।

সেতুমন্ত্রী বলেন, জনগণ চাইলে আমরা নির্বাচনে জিতব। না চাইলে ২০০১ সালের মতো আমরা বিদায় নেব। বন্দুকের নল দেখিয়ে ক্ষমতায় থাকার ইচ্ছা আমাদের নাই৷ এই দলের শেকড় বাংলাদেশের মাটির অনেক গভীরে। তাই আওয়ামী লীগকে ধাক্কা দিয়ে সরিয়ে দেবেন, এই দিবাস্বপ্ন দেখবেন না।

আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে মন্ত্রী আরও বলেন, আমরা পাল্টাপাল্টি করছি না। তারা করছে পদযাত্রা, আমরা বস্ত্র বিতরণ। তারা বাড্ডায়, আমরা উত্তরায়। নেত্রী বলেছেন, কোনো উসকানি নয়, কোনো সংঘর্ষ নয়।

বিএনপির কর্মসূচির সমালোচনা করে তিনি বলেন, একবার ২৭ দফা, আবার ১০ দফা, ৩৭ দফা, সামনে আরও ১৪ দফা, ৫১ দফা, জোটে দল ৫৪টা। এরকম জগাখিচুড়ি কর্মসূচি কোনোদিনও এদেশে সফল হবে না।

বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, আজ আমরা যখন শীতবস্ত্র বিতরণ করছি, তখন তারা ষড়যন্ত্রে লিপ্ত । আমরা মানুষের পাশে, তারা ষড়যন্ত্রের পাশে। আমরা পরিষ্কার বলতে চাই, ষড়যন্ত্র করে আওয়ামী লীগকে হঠাতে পারবেন না। যদি কোনো আগুন সন্ত্রাস করেন, আমরা তার জবাব দেব।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মাহবুব-উল আলম হানিফ বলেন, আওয়ামী লীগ বারবার প্রমাণ করেছে, আওয়ামী লীগ এ দেশের গণ মানুষের দল। আওয়ামী লীগের নেতৃত্বে গত ১৪ বছরে আমরা উন্নয়নের মাইলফলকে নিয়ে গেছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে। পক্ষান্তরে, রাষ্ট্রক্ষমতা দখল করে তারা দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করেছে।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়ত নির্বাচন চায় না। তারা জানে, তাদের অতীতের অপকর্মের কারণে জনগণ তাদের নির্বাচিত করবে না। বিএনপি-জামায়াত অশুভ শক্তিকে পরাজিত করে আগামী নির্বাচনে আমরা আবারও আওয়ামী লীগকে নির্বাচিত করব।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সংসদ সদস্য মির্জা আজম বলেন, নির্বাচনের সময় আছে ৮ মাস। ইতোমধ্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ ৮০০ ইউনিট কমিটি গঠন করা হয়েছে। সকল সহযোগী সংগঠন নিয়ে আওয়ামী লীগের দুর্গ গড়ে তুলতে হবে। যারা আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, গুজব ছড়াচ্ছে তাদের প্রতিহত করতে হবে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক সৈয়দ আব্দুল আউয়াল শামীম।

ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য হাবিব হাসানের আয়োজনে সমাবেশে প্রধান বক্তা ছিলেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি। সভাপতিত্ব করেন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান।

পরে ওবায়দুল কাদের সাধারণ জনগণের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করেন। সমাবেশে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

জাতীয় বিশ্ববিদ্যালয়ে নতুন নতুন বিষয়ে শিক্ষক প্রশিক্ষণ কার্যক্রম শুরু

রংধনু গ্রুপের চেয়ারম্যানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন, দুর্নীতির অভিযোগ

কক্সবাজারে এবার অষ্টম শ্রেণির ছাত্রীকে হোটেলে আটকে রেখে ধর্ষণ

প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে কাজ করছে সরকার : সুজিত রায় নন্দী

ওসমান হাদি তুমি আমাদের বুকের মধ্যে আছো : প্রধান উপদেষ্টা

ঋণখেলাপির আইনি অধিকার থাকতে পারে না : হাইকোর্ট

হাতিয়ায় জেলেদের নৌকা ডুবে একজনের মৃত্যু, নিখোঁজ ১

নুসরাতের চার বডিগার্ডই সবশেষ গিয়েছিল মুনিয়ার ফ্ল্যাটে

বাউবির পরীক্ষাসমূহ গ্রহণের পদ্ধতি এখন থেকে দেশের সকলের জন্য অনুসরণীয় মডেল : বাউবি উপাচার্য

ক্ষমতা গ্রহণের পর এই প্রথম মেক্সিকো সীমান্ত সফর করলেন বাইডেন