300X70
মঙ্গলবার , ৩০ মে ২০২৩ | ২রা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সিলেট ও রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
মে ৩০, ২০২৩ ২:০০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, বাঙলা প্রতিদিন : সিলেট ও রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (২৯ মে) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সিলেট আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন : ১৭ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে আজ সোমবার (২৯ মে) সিলেট অঞ্চলে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ করা হয়।

দিবসটি উপলক্ষে সিলেট Peacekeepers Run সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া মেজর জেনারেল চৌধুরী মোহাম্মদ আজিজুল হক হাজারী, ওএসপি(বার), এসজিপি, এনডিসি, পিএসসি, এমফিল, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।এছাড়াও সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, অত্র ফরমেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে জেনারেল অফিসার কমান্ডিং ১৭ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার সিলেট এরিয়া বেলুন এবং শান্তির প্রতীক পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিশ্ব শান্তিরক্ষায় বাংলাদেশের শান্তিরক্ষীদের আত্মত্যাগ ও বীরত্বের কথা উল্লেখ করে বলেন যে, পঁয়ত্রিশ বছর ধরে শৃংখলা, সততা, সামরিক পেশাগত দক্ষতা, নিরপেক্ষতা, আনুগত্য, সাহসিকতা, পেশাদারিত্ব, কর্তব্য নিষ্ঠা এবং স্থানীয় জনগণের ভালবাসা ও আস্থা অর্জন, মানুষকে আপন করে নেওয়ার প্রবণতা এবং অভিজ্ঞতার বাস্তব প্রয়োগের ফলে আজ বাংলাদেশের শান্তিরক্ষীগণ বিশ্ব শান্তি রক্ষায় আদর্শ হিসাবে স্বীকৃত।

অনেক একাডেমিসিয়ানদের কাছে আলোচনার বিষয়বস্তুও বটে। আন্তর্জাতিক গণমাধ্যম বাংলাদেশের শান্তিরক্ষীদের জাতিসংঘের মজ্জা বলে উল্লেখ করেছে। তিনি আরো বলেন যে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর দূরদর্শিতা, সংবিধানের দিক নির্দেশনা, মহামান্য রাষ্ট্রপতির অনুপ্রেরণা এবং মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্ব, যোগ্য সামরিক কমান্ডারদের নেতৃত্বের ফলে বিশ্ব শান্তিরক্ষা কার্যক্রমে আমাদের শান্তিরক্ষীদের অবদান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

তিনি আরো বলেন, বিভিন্ন প্রতিকূলতা মোকাবিলা করে আজ আমরা বিশ্বের শান্তিরক্ষী বাহিনী প্রেরণের ক্ষেত্রে সর্ববৃহৎ শান্তিরক্ষী বাহিনীর আসনে অধিষ্ঠিত। দ্রুততম সময়ে শান্তিরক্ষী প্রেরণেও বাংলাদেশ দক্ষতার পরিচয় দিয়েছে। উন্নত দেশের সেনাবাহিনী ও শান্তিরক্ষীদের সাথে কাজ করে বাংলাদেশ সক্ষমতার স্বাক্ষর রেখেছে। এ কারণে বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনের সদর দপ্তরে গৌরবের একটি বিষয়।

বিশ্বের শান্তি রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ এবং সেনা, নৌ, বিমান ও পুলিশবাহিনীর সমন্বয়ে গঠিত বাংলাদেশ শান্তিরক্ষী বাহিনী দেশপ্রেম, উচু মনোবল ও বিশ্বশান্তিতে অবদান রাখার প্রত্যয়ে বিরুপ পরিবেশ, শান্তিরক্ষা ও শান্তি প্রতিষ্ঠা কার্যক্রম ঝুকিপূর্ণ জেনেও বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় সর্বোচ্চ ত্যাগের জন্য সদা প্রস্তুত। ভবিষ্যতেও এই ধারাবাহিকতা বজায় থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করনে।

রংপুরে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপন : ৬৬ পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে সোমবার (২৯ মে) রংপুর অঞ্চলে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস – ২০২৩ করা হয়। দিবসটি উপলক্ষে রংপুরে Peacekeepers Run সহ বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, বিজিবিএম, এনএসডব্লিউসি, এএফডব্লিউসি, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়াও সামরিক ও অসামরিক উর্ধ্বতন কর্মকর্তাগণ, অত্র ফরমেশনের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীগণ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস-২০২৩ এর অনুষ্ঠান শুরু হয় Peacekeepers Run এর মধ্যে দিয়ে যা রংপুর জেলা স্কুল মাঠ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মাঠে শেষ হয়। Peacekeepers Run শেষে উপস্থিত সকলে সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করেন। এরপর জেনারেল অফিসার কমান্ডিং ৬৬ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার রংপুর এরিয়া বেলুন উড়িয়ে এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করার মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করা সকল শান্তিরক্ষীদের স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয়। সবশেষে দিনটির তাৎপর্য এবং গুরুত্ব বর্ণনা করে প্রধান অতিথি তাঁর মুল্যবান বক্তব্য প্রদান করেন। বক্তব্যের শুরুতে তিনি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সকল সদস্যের কথা পরম শ্রদ্ধার সাথে স্মরণ করেন।

তিনি বলেন এ বছরের আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এ বছর আমরা জাতির পিতার ‘জুলিও কুরি শান্তি পদক’ প্রাপ্তির ৫০ বছর পূর্তি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করছি। জাতির পিতা বাঙ্গালী জাতির মুক্তি আন্দোলন এবং বিশ্ব শান্তির স্বপক্ষে অবদানের জন্য ১৯৭৩ সালের ২৩ মে তারিখে এই পদকে ভূষিত হন। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, বর্তমানে বাংলাদেশ সর্বোচ্চ সেনাসদস্য প্রেরণকারী দেশ হিসেবে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অবদান রেখে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ সেনাবাহিনীর ০৭ জন (১x মেজর জেনারেল, ৬× ব্রিগেডিয়ার জেনারেল) উর্ধ্বতন কর্মকর্তা জাতিসংঘের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত রয়েছেন। বর্তমানে জাতিসংঘের অধীনে সর্বমোট ১৪টি দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও পুলিশ বাহিনীর সর্বমোট ৭,৪৩৬ জন সদস্য শান্তিরক্ষার কাজ করে যাচ্ছেন। শান্তিরক্ষার এই সুমহান দায়িত্ব পালনকালে বিভিন্ন সময়ে সশস্ত্র বাহিনীর ১৪৪ জন ও পুলিশ বাহিনীর ২৩ জন সদস্য জীবনোৎসর্গ করেছেন এবং সশস্ত্র বাহিনীর ২৪৭ জন ও পুলিশ বাহিনীর ১২ জন সদস্য পঙ্গুত্ব বরণ করেছেন। তিনি জাতির সেই সকল অকুতোভয় শান্তিরক্ষীদের মহান আত্নত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা ও বিদেহী আত্মার মাগফেরাত কামনাসহ তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা
গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী
উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩
জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী
মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী
বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়
বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি
ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা
ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?
সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী
সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক
সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী
পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত
সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন
হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে
এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী
বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে
রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল
কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬
স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী
সুদিন ফিরছে ৫ লাখ বেকারের
যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী
একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২
ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন
ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প
২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা
হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা
অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা
মে দিবস যখন শ্রমিকের বোঝা
Real Money Immediate Win Video Games
Real Money Immediate Win Video Games
যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি শান্তির পথে ঐতিহাসিক পদক্ষেপ : পাকিস্তানের প্রধানমন্ত্রী
অর্থনীতিকে সমৃদ্ধির পথে নিয়ে যাওয়াই সরকারের লক্ষ্য : অর্থমন্ত্রী
খাদ্য নিরাপত্তা জোরদারে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার: কৃষিমন্ত্রী

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর যানজট নিরসনে ট্রাম চালুর পরিকল্পনা

গণতন্ত্র রক্ষায় সংবাদমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা অপরিহার্য : আইনমন্ত্রী

উত্তাল মণিপুর, তুমুল গোলাগুলিতে নিহত ৩

জুলাই সনদের প্রতিটি দফা বাস্তবায়নে সরকার বদ্ধপরিকর: প্রধানমন্ত্রী

মেধানির্ভর জনপ্রশাসন গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী

বাংলাদেশ তীব্র খাদ্য সংকটে থাকা শীর্ষ ১০ দেশের তালিকায়

বাংলাদেশকে ২৫ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

ইরান–মার্কিন উত্তেজনা অস্ত্র ঘাটতি : চ্যালেঞ্জের মুখে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা সক্ষমতা

ক্যানসারে আক্রান্ত নেতানিয়াহু?

সকল ধর্মের মানুষদের নিরাপদ আবাসস্থল বাংলাদেশ : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সরকার অঙ্গীকার বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ করছে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

জ্বালানি সংকট: যৌথ কমিটি প্রস্তাব প্রধানমন্ত্রীর, সরকারি দলের ৫ জনের নাম ঘোষণা

প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বসাহিত্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক

সারাদেশে বাস ভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল কত, জানালেন মন্ত্রী

পোল্ট্রি খাত সংশ্লিষ্টদের জনস্বার্থে কাজ করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতি মন্ত্রী

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে পানি ব্যবস্থাপনা বিষয়ক সভা অনুষ্ঠিত

সরকারের দুই মাসে কতটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন প্রধানমন্ত্রী, জানালেন ড. মাহদী আমিন

হরমুজ প্রণালী আবার বন্ধ, এখন কী হতে পারে

এইচএসসি পরীক্ষা ২ জুলাই : শিক্ষামন্ত্রী

বাংলাদেশের প্রথম হজ ফ্লাইট সৌদি আরব পৌঁছেছে

রাজধানীর নিরাপত্তা জোরদার, ২০ প্লাটুন বিজিবির টহল

কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক উল্টে নিহত ৭, আহত ৬

স্বল্প সময়ে ১৩৩টি অধ্যাদেশ নিষ্পত্তিকরণ সংসদীয় গণতন্ত্রের এক অনন্য নজির : স্বরাষ্ট্রমন্ত্রী

সুদিন ফিরছে ৫ লাখ বেকারের

যুদ্ধবিরতি হলেও কাটবে না জ্বালানি সংকট : পররাষ্ট্রমন্ত্রী

একমাসে সড়কে ৫৭৬ দুর্ঘটনা, প্রাণহানি ৫৩২

ইরানে বিমান বিধ্বংসী অত্যাধুনিক অস্ত্র পাঠাচ্ছে চীন

ইরানের সঙ্গে আলোচনায় গুরুত্ব পাবে পারমাণবিক অস্ত্র : ডোনাল্ড ট্রাম্প

২০২৬ সালের মধ্যে তেলের তীব্র সংকটের আশঙ্কা

হাসপাতাল থেকে ফিরে আবার হামে আক্রান্ত শিশুরা

অতিরিক্ত সচিব পদে পদোন্নতি পেলেন ১১৮ কর্মকর্তা

মে দিবস যখন শ্রমিকের বোঝা

আগামিতে জনগণ বিএনপি নামের কোনো সংগঠনকে দেশ পরিচালনা করার সুযোগ দিবে না : পার্বত্য মন্ত্রী

কুষ্টিয়ায় দুই ভূয়া র‍্যাব আটক, হাতকড়া ও মাদকদ্রব্য উদ্ধার

সময়ের চাহিদা পূরণে আইন সংশোধনের উদ্যোগ

সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস

উত্তরার বিজিবি মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

বিশ্বে একদিনে করোনায় আক্রান্ত-মৃত্যু বাড়লো

রাজধানীর গেন্ডারিয়া, চকবাজার ও লালবাগ থেকে ২৬ জুয়াড়ি গ্রেপ্তার

নবান্ন উৎসবে নতুন ধানের গন্ধে আমোদিত হয়ে উঠে বাংলার গ্রামাঞ্চল

মাহীয়ুল ইসলাম ও আহমেদ রশিদ জয় ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর

বাংলাদেশ-মরিশাস দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদারে আলোচনা