300X70
মঙ্গলবার , ১৫ নভেম্বর ২০২২ | ১৭ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. অন্তর্বর্তীকালীন সরকার
  2. অপরাধ ও দূর্নীতি
  3. আইন ও আদালত
  4. আনন্দ ঘর
  5. আনন্দ ভ্রমন
  6. আবহাওয়া
  7. আলোচিত খবর
  8. উন্নয়নে বাংলাদেশ
  9. এছাড়াও
  10. কবি-সাহিত্য
  11. কৃষিজীব বৈচিত্র
  12. ক্যাম্পাস
  13. খবর
  14. খুলনা
  15. খেলা

সেলফি তোলা যেন মৃত্যুর কারণ না হয়!

প্রতিবেদক
বাঙলা প্রতিদিন২৪.কম
নভেম্বর ১৫, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ

এস.এম.রাহমান জিকু : সম্প্রতি সেলফি তোলা যেন একটি মানসিক রোগে পরিণত হয়েছে। যেখানে-সেখানে, সময়ে-অসময়ে সেলফি নিতে গিয়ে অনেককে নানান বেকায়দায়ও পড়তে হয়েছে। এভাবে সেলফিমুখী যুব সমাজ যেন মানসিক ব্যাধিতে সংক্রমিত হয়ে প্রাত্যহিক জীবনকে নানা ভাবে ব্যাহত করে আসছে।

সেলফি তোলার এমন উদ্দীপনা যেন মহামারি ভাইরাসের ন্যায় ছড়িয়ে পড়ছে। যা সমাজে সেলফাইটিস ভাইরাস নামে পরিচিতি লাভ করেছে। যুব সমাজে লক্ষনীয় এই সেলফাইটিস ভাইরাস যেন ধর্মীয় বিধিনিষেধকেও ছাড়িয়ে গেছে। সম্প্রতি সেলফাইটিস ভাইরাসে সংক্রমিত উল্লেখযোগ্য ক্ষেত্রসমূহ– হজ্জে গিয়ে সেলফি, নামাজে সেলফি, জানাজায় সেলফি, লাশের পাশে সেলফি, মৃত্যু শয্যার পাশে সেলফি, খুনের পাশে সেলফি, ইফতারির পাশে সেলফি, তারাবির সেলফি, জুমআ নামাজের সেলফি, দোয়া/মিলাত/খতমের সেলফি ইত্যাদি। এমনকি এই সেলফাইটিস ভাইরাসের সংক্রমণ থেকে কবরও রেহাই পায়নি।

সম্প্রতি এক শ্রেণির ভদ্রলোককে কবরের পাশেও সেলফিবন্ধী হতে দেখা গিয়েছে। এভাবে বর্তমান যুবসমাজের নৈতিক মূল্যবোধ ও মানসিক স্বাস্থ্যের ব্যাপক অবনতি হয়েছে।

এমনকি এই সেলফাইটিস ভাইরাসে আক্রান্ত হয়ে অনেক ভদ্রলোকের প্রাণেরও বিনাশ ঘটেছে। শুধু তাই নয় সেলফাইটিস ভাইরাস খালি করেছে অনেক মায়ের বুক। এছাড়াও বর্তমান যুব সমাজ সোশ্যাল মিডিয়ার ঘূর্ণাবর্তে বেড়ে উঠছে। এই সোশ্যাল মিডিয়ার বিভিন্ন জনপ্রিয় মাধ্যমগুলোতে তাদের অবাধ বিচরণ বেড়েছে। যেমন– ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক সহ ইত্যাদি সাইটে তারা ছবি আপলোড করে থাকে, যেখানে লাইক-কমেন্টের বন্যায় ভেসে যাওয়ার লোভে অনেকেই মৃত্যুঝুঁকি নিয়েও সেলফি উঠাতে ব্যস্ত হয়ে পড়ছে। যার ফলাফল অনেক সময় আকস্মিক মৃত্যু ডেকে আনছে।

সমাজে এমনও অনেক ভদ্রলোক আছেন, যারা নিজেদের প্রকাশ ও লাবণ্যময়ী, সুদর্শন চেহারার জানান দিতে জীবন ঝুঁকি নিয়ে সেলফি উঠাতেও দেখা যায়। অথচ এমন প্রকাশের ভঙ্গিমাতে অনেকগুলো প্রাণ প্রতিনিয়তই ঝরে পড়ছে। বিপজ্জনক সেলফি উঠানোর মাধ্যম হিসেবে বর্তমানে বহুল ব্যবহৃত স্থান সমূহের মধ্যে আছে– রেলের ট্র্যাকের উপর সেলফি, কুমিরের সাথে সেলফি, বুনো হাতির সাথে সেলফি, চলন্ত ট্রেনের ছাদে সেলফি, পাহাড়ের চূড়ায় সেলফি, থুতনিতে বন্দুক ঠেকিয়ে সেলফি, বাদরের সাথে সেলফি ইত্যাদি।

এসব ঝুঁকি নিয়েও প্রতিনিয়ত সেলফাইটিস ভাইরাসের শহরে ঘুরে বেড়াচ্ছে হাজারো ভদ্রলোক। এই সেলফাইটিস ভাইরাসের কবলে পড়ে পৃথিবীর কোথাও না কোথাও প্রতিনিয়তই প্রাণের বিনাশ ঘটে চলেছে।

এছাড়াও দুর্গম এলাকায় প্রাণের ঝুঁকি নিয়ে সেলফি উঠাতে গিয়ে মৃত্যুর ঘটনাও বারবার পত্রিকার শিরোনাম হয়েছে। তবুও সেলফাইটিস ভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা যেন বেড়েই চলেছে, যেখানে মৃত্যুর মিছিল থামছে না।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইলের এক প্রতিবেদনে উঠে এসেছে, ২০১১ সালের অক্টোবর থেকে ২০১৭ সালের নভেম্বর পর্যন্ত বিশ্বে অন্তত ২৫৯ জন সেলফাইটিস ভাইরাসে সংক্রমিত হয়ে প্রাণ হারিয়েছে। যেখানে হাঙ্গরের মুখে পড়ে প্রাণ হারিয়েছে ৫০ জন।

ভারতের জার্নাল অব ফ্যামিলি মেডিসিন অ্যান্ড প্রাইমারি কেয়ারের এক গবেষণায় উঠে এসেছে, পুরুষদের তুলনায় নারীদের মধ্যে সেলফি আসক্তি বেশি। কিন্তু পুরুষেরা আবার বেশি ঝুঁকি নিয়ে সেলফি তুলতে ভালোবাসেন। ফলে পানিতে ডুবে, সড়ক দুর্ঘটনায় কিংবা খাদে পড়ে প্রাণনাশের ঘটনাও ঘটেছে একাধিকবার।

আরও জানা গেছে, সেলফিতে মৃত্যু সবচেয়ে বেশি ভারতে। এখনো পর্যন্ত সেই সংখ্যা ১৫৯ জন। তবে শুধু সেলফি নয়, গ্রুপি অর্থাৎ একসঙ্গে অনেকজন ছবি তুলতে গিয়েও দূর্ঘটনা ঘটিয়েছেন ভারতীয়রা। কখনো ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন আবার কখনো বা গভীর পানিতে নৌকা উল্টেও প্রাণ হারিয়েছেন। দূর্ঘটনা রুখতে দেশটির বিভিন্ন স্থানকে ‘নো সেলফি জোন’ ঘোষণা করা হয়েছে। শুধু মুম্বাইয়েই এরকম ১৬ টি স্থান চিহ্নিত করা হয়েছে।

সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্থানেও এমন সেলফাইটিস ভাইরাসের সংক্রমণ উল্লেখযোগ্য হারে বেড়েছে। যেখান থেকে পরিত্রাণ না পেলেই অকালে ঝরে যাবে অসংখ্য প্রাণ। ইতোমধ্যেই দেশের বিভিন্ন স্থানের বিপজ্জনক পয়েন্টে সেলফি নিতে গিয়ে প্রাণ হারানোর শিরোনাম উল্লেখযোগ্য।

তবে বাংলাদেশ, ভারতের বাইরেও ব্রাজিল, ভিয়েতনাম, জার্মানি, তাইওয়ান এবং রাশিয়ার মতো দেশেও আতঙ্ক ছড়িয়েছে সেলফাইটিস ভাইরাস। এসব দেশেও সেলফাইটিস ভাইরাসের সংক্রমণে প্রাণ হারিয়েছে অনেকে।

সর্বোপরি এমন মানসিক ব্যাধি হতে পরিত্রাণের জন্য প্রতিষেধক হিসেবে পারিবারিক মূল্যবোধ, জনসচেতনতা বৃদ্ধি, ইতিবাচক দৃষ্টিভঙ্গির পরিবর্তন সহ ব্যক্তির মানসিক স্বাস্থ্যের যত্ন অত্যাবশ্যক। কেবল তবেই সেলফাইটিস ভাইরাসের ন্যায় সমাজের নানা কীট অপসারিত হবে এবং সমাজ সুস্থভাবে বিকশিত হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশ একটি সমৃদ্ধশালী দেশে পরিণত হবে।

লেখক : শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।

বাঙলা প্রতিদিনে সর্বশেষ

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত
জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর
নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন
আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি
প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন
শপথ নিলেন নতুন চার মন্ত্রী
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত
তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ
মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী
শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী
মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী
পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন
ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার
প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৪২ জন গ্রেফতার, মামলা ১৯
ঢাকায় বসে শুধু নির্দেশনা দেওয়ার পক্ষে আমি নই; মাঠে ফিজিক্যালি প্রেজেন্ট থেকে পরিস্থিতি দেখে ব্যবস্থা নিতে চাই: পার্বত্য মন্ত্রী সাচিং প্রু
কিশোরগঞ্জের উন্নয়নে সমন্বিতভাবে কাজ করার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর
২৪১ একর নদীর জমি দখল, জাতীয় নদী রক্ষা কমিশনের প্রতিবেদনে তোলপাড়

সর্বশেষ - খবর

আপনার জন্য নির্বাচিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত

জনগণের জানার অধিকার নিশ্চিত করতে গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান তথ্যমন্ত্রীর

নতুন ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রীর দপ্তর বণ্টন করে প্রজ্ঞাপন

আপনার সঙ্গে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর

রাষ্ট্রপতি নির্বাচিত হলেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অর্থনৈতিক অংশীদারত্বে নতুন গতি আনতে চায় বাংলাদেশ-ভারত

তথ্যমন্ত্রীর সাথে জাতিসংঘে বাংলাদেশের মনোনীত স্থায়ী প্রতিনিধি আইরিন খানের সাক্ষাৎ

মোদীর সঙ্গে বৈঠক করলেন দীনেশ ত্রিবেদী

শহীদদের ত্যাগে অবাধ নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ পেয়েছি : তথ্য প্রতিমন্ত্রী

মানবপাচার ও অনলাইন স্ক্যাম প্রতিরোধে কঠোর অবস্থানে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী

পদত্যাগপত্রে যা লিখলেন মো. সাহাবুদ্দিন

ঐতিহাসিক জুলাই শহীদ দিবসে শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, গণতন্ত্র প্রতিষ্ঠার অঙ্গীকার

প্রাণী চিকিৎসায় মানসম্মত ওষুধ ও আধুনিক সেবা নিশ্চিত করতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী

‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড ২০২৩’ পাচ্ছেন যারা

১৪ নভেম্বর এসএসসি ও ২ ডিসেম্বর এইচএসসি পরীক্ষা শুরু

জনগণকে সকল প্রকারে সাহায্য করছে সরকার : পরিবেশমন্ত্রী

ইসলামী ব্যাংকের উপশাখা ব্যবসায় উন্নয়ন সম্মেলন অনুষ্ঠিত

শিক্ষা মন্ত্রণালয়ের প্রথম নারী সচিব হলেন রেহানা পারভীন

করোনায় বিশ্বে দৈনিক মৃত্যুর সংখ্যা কমেছে

‘প্রয়োজনে বাসাবাড়ির আঙ্গিনা, ছাদে গিয়ে হলেও মশক নিধন কার্যক্রম নিতে হবে’

জেলহত্যা দিবসে বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

ইন্টারনেট অফ থিংস ভিত্তিক পদ্ধতি শিক্ষাক্ষেত্রে একটি নতুন মাত্রা যোগ করবে : প্রতিমন্ত্রী পলক

প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন আজ